মোবাইল ছিনতাই করে পালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে আটক ১

532

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন বিআরটিসি সংলগ্ন ফলমন্ডি এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এর দুই শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় মোঃ শরীফ (২২) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। আটককৃত শরীফ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বলাগঞ্জ এলাকার মোঃ বাহার ও মোছাঃ আনোয়ারা বেগম দম্পতির পুত্র।

Advertisement

আজ ৩১ ডিসেম্বর শনিবার সকাল পৌণে ৯টার দিকে সেখানে দায়িত্বরত ট্রাফিক-দক্ষিণ বিভাগের সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী (১৫ ব্যাচ) এই ছিনতাইকারীকে আটক করে।

টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের দুই শিক্ষার্থী সকালে হাঁটতে বেরিয়েছিলেন। মোবাইলে কথা বলার সময় এলাকায় ফলমণ্ডির সামনে তাদের গতিরোধ করে মোবাইল ছিনতাইকালে শিক্ষার্থীরা চিৎকার দেন। এসময় সেখানে দায়িত্বরত সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী ধাওয়া করে ছিনতাইকৃত মোবাইলসহ ছিনতাইকারী মোঃ শরীফকে আটক করে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ছিনতাইকৃত মোবাইল ফেরত পেয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান’র এর দুই শিক্ষার্থী ট্রাফিক-দক্ষিণ বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Advertisement