ক্যান্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ৩১২ রানে এগিয়ে রয়েছে সফরকারী বাংলাদেশ। বাংলাদেশের করা ৫৪১ রানের জবাবে দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২২৯ রান, ৩ উইকেট হারিয়ে।
রান পাহাড়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ভালো ব্যাটিং উপহার দেয়। উদ্বোধনী জুটিতে ১১৪ রান যোগ করেন অধিনায়ক দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। ১২৫ বলে ৫৮ রান করে চা বিরতির আগে মেহেদী হাসান মিরাজের শিকার (এলবিডব্লিউ) হন থিরিমান্নে।
শেষ সেশনে আঘান হানেন তাসকিন আহমেদ, দলীয় ১৫৭ ও ব্যক্তিগত ২০ রানের মাথায় শিকার করেন ওশাদা ফার্নান্দোকে, উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়ে। ক্রিজে এসে থিতু হতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথিউসও। ওয়ানডে মেজাজে ৩২ বলে ২৫ রান করে তাইজুল ইসলামের বলে বোল্ড হন তিনি, দলীয় ৯০ রানে।
তবে এক প্রান্ত আগলে রেখে সাবধানী ব্যাটিং চালিয়ে যান করুনারত্নে। ২১১ বলের মোকাবেলায় ৮৫ রান করে অপরাজিত রয়েছেন লঙ্কান দলপতি। তার সঙ্গী ৩০ বলে ২৬ রান করা ধনঞ্জয়া ডি সিলভা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৫৪১ রান জড়ো করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে নাজমুল হোসেন শান্ত ১৬৩, অধিনায়ক মুমিনুল হক ১২৭, তামিম ইকবাল ৯০, মুশফিকুর রহিম অপরাজিত ৬৮ ও লিটন দাস ৫০ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন, চা বিরতি পর্যন্ত)
টস : বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস : ৫৪১/৭ (১৭৩ ওভার, ইনিংস ঘোষণা)
শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, তামিম ৯০, মুশফিক ৬৮*, লিটন ৫০;
বিশ্ব ৯৬/২, কুমারা ১৩০/১
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ২২৯/৩ (৭৩ ওভার)
করুনারত্নে ৮৫*, থিরিমান্নে ৫৮, ম্যাথিউস ২৫, ফার্নান্দো ২০, ধনঞ্জয়া
তাসকিন ৩৫/১, তাইজুল ৫৬/১, মিরাজ ৬০/১
শ্রীলঙ্কা ৩১২ রানে পিছিয়ে।
















