নগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে বিনা ওয়ারেন্টে পাচঁলাইশ থানা কর্তৃক গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।
Advertisement
নেতৃদ্বয় বলেন,স্বৈরাচারী সরকার ক্ষমতার মোহময় মসনদ হারানোর ভয়ে করোনার এই মহামারিতেও প্রতিদিন দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার চালিয়ে যাচ্ছে। সরকার জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর। এই ভোটারবিহীন সরকারকে ক্ষমতার মসনদ থেকে নামাতে জনগণের যে গণজাগরণের সৃষ্টি হয়েছে তা আর দমিয়ে রাখা যাবে না। নেতৃদ্বয় নগর ছাত্রদলের সাবেক নগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ সহ কারাগারে আটক সকল নেতৃবৃন্দদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
Advertisement

















