সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement
সোমবার রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান নিশ্চিত করেছেন।
এদিকে সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও সকল সদস্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছিল ইউনিয়ন বিএনপি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান মনির আহমেদ এর নামীয় একটি মামলা ছাড়াও আরো একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Advertisement

















