ভাটিয়ারীতে পাহাড়ে গাছের সাথে ঝুলন্তবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার

698

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে পাহাড় থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক (৫০) অজ্ঞাত যুবকের যুবকের মৃত্যু দেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

সোমবার সন্ধ্যা ৬টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোয়ালিনী ফ্যাক্টরী এবং মাঠিটা সংলগ্ন পাহাড়ের একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, বিকালে স্থানীয় লোকজন পাহাড়ের একটি গাছের উপর গলায় ফাঁস দেওয়া এক ব্যক্তির লাশ দেখে পুলিশকে জানালে সন্ধ্যা ৬টার দিকে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, লাশের গায়ে শার্ট ও পড়নে লুঙ্গি রয়েছে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ভাটিয়ারী ইউনিয়নে পাহাড়ে গাছে গলায় ফাঁস লাগানো এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Advertisement