সীতাকুণ্ড প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তরের উদ্যেগে ২৫ টি প্রাতিষ্ঠানিক জলাশয়/পুকুরে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ পুকুরে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে পোনা বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।
উপজেলা পরিষদ পুকুর এবং ফৌজদারহাট ডিসি পার্ক লেকসহ মোট ২৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়/পুকুরে ২৭৬ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোতাছিম বিল্লাহ্ এর সভাপতিত্বে পোনা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ, প্রাণীসস্পদ কর্মকর্তা ডা.কল্লোল বড়ুয়া, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম, মেরিন ফিশারিজ অফিসার জান্নাতুল নাঈম, মৎস্য দপ্তরের কর্মচারিবৃন্দ মোঃ মনিরুল ইসলাম ভূইয়া, মাজহারুল, রাসেল, সাদেক, উর্মিত, রুবেল, নিজাম, জাফর, সাবরিনা, অমিও প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম বলেন, আমাদের খাদ্যতালিকায় মাছ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণিজ প্রোটিনের উৎস। দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ প্রাণিজ আমিষ হিসেবে মাছের উপর নির্ভরশীল। মাছ শুধু পুষ্টির চাহিদাই পূরণ করে না, এটি আমাদের গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ জুড়ে আছে। তাই অধিক উৎপাদন ও বৈজ্ঞানিকভাবে মাছ চাষের মাধ্যমে আমরা যেমন পুষ্টি ঘাটতি দূর করতে পারবো, তেমনি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো।”

















