ইকো’র উদ্যোগে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫’শ পিস কেএন৯৫ মাস্ক প্রদান

317

কোভিড-১৯ মোকাবিলায় বেসরকারি সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন ‘ইকো’র উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ হাজার পিস কেএন৯৫ মাস্ক বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে কর্মসূচীর দ্বিতীয় দিনে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইনের মাধ্যমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্স-কর্মচারীদের জন্য জন্য ৫’শ পিস কেএন৯৫ মাস্ক প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইকোর সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্র এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মঈনুল ইসলাম, ইকোর কর্মকর্তা খন্দকার রাজিউর রহমান, জয়া দে প্রমুখ।

মাস্ক গ্রহণকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন বলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ইকো’ বৈশ্বিক মহামারী কোভিডের শুরু থেকে সর্বস্তরের জনগণকে মাস্ক পরিধান, অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ, অনলাইনে ভ্যাকসিন নিবন্ধনে সাধারণ মানুষকে সহযোগিতাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহবান জানান।

ইকো’র সাধারণ সম্পাদক ড.মোহাম্মদ ওমর ফারুক রাসেল বলেন, এ সংস্থার পক্ষ থেকে ইতোমধ্যে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডাক্তার-নার্স-কর্মচারীদের জন্য বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীরের মাধ্যমে ১ হাজার পিস কেএন৯৫ মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়াও ইকো’র উদ্যাগে করোনার নমুনা সংগ্রহের ভ্রাম্যমাণ বুথের কার্যক্রমসহ কোভিড মোকাবেলা এবং অসহায় মানুষের খাদ্যের ব্যবস্থাসহ নানা ধরনের কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement