সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাসের চালক ও হেলাপারদের হাতে বেদম মারধরের শিকার হয়েছেন এক বয়স্ক যাত্রী। বুধবার দুপুর পৌনে দুইটার সময় মিরসরাই উপজেলার বারৈয়ারহাট থেকে নগরের মাদারবাড়ি রোডে চলাচলকারী
“উত্তরা পরিবহণ” নামক যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। বাসটি ওই সময় বারৈয়ারহাটমূখী ছিল। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের ব্যাপক প্রক্রিয়া দেখা দেয়। ভিডিওতে দেখা যায়, চালকের পাশে বসা এক বয়স্ক ব্যক্তিকে বাসের চালকসহ আরো তিনজন মিলে মারধর করছে।
ভিডিওতে দেখা যায়, চালক চলন্ত বাসে নিজে ওই ব্যক্তিকে এক হাত দিয়ে কিল ঘুষি মারছে আরেক হাতে গাড়ির স্টিয়ারিং ধরা। বাকিও বেধরক পেটাচ্ছে। এসময় কয়েকজন যাত্রী প্রতিবাদ করলেও বাকিরা সবাই ছিলেন নিরব ভূমিকায়।
ওই বাসে থাকা এক যাত্রী মোঃ সাইদুল হক জানান, বাস চালক ও বাসের হেলপাররা ছিল অল্প বয়সী এবং উৎশৃংখল। আমি কুমিরা থেকে বাসে উঠার পর থেকেই দেখলাম আরো কয়েকজন যাত্রীকে বাস থেকে নামানো নিয়ে তর্কবির্তক করতে। বাসটি বাড়বকুণ্ড পার হওয়ার পর এক বয়স্ক যাত্রীর সাথে বাসের হেলপারের সাথে বেশ তর্কবির্তক করতে দেখ যায়। ওই ব্যক্তি উপজেলার আগে নামতে চাইলে চালক বাস না থামিয়ে চলতে থাকে। এসময় চালককে বলতে শুনা যায়, যেখান সেখানে নামানো যাবে না। এটা রেট ফাইনের গাড়ি। তর্ক-বির্তকের এক পর্যায়ে চলন্তগাড়িতে ওই যাত্রীকে চালকসহ হেলপাররা বেধরক মারধর করে। এসময় দূর্ঘটনার হাত থেকে বাসটি রক্ষা পায়। চালক উপজেলা পরিষদের সামনে এবং সীতাকুণ্ড বাস স্টেশনে যাত্রীদের না নামিয়ে উত্তর বাজারে নিয়ে গিয়ে ওই ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়। এদিকে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন পেশার মানুষজন বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে এধরনের ঘটানায় চালক ও হেলপারদের আটক করে বিচারের আওতায় আনার দাবী জানান।















