কামরুল ইসলাম দুলুঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ, পাহাড়তলী আংশিক) আসনে বিজয়ী বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী লায়ন মোঃ আসলাম চৌধুরীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।
ভোটের পরদিন শুক্রবার জুমার নামাজের পর আসলাম চৌধুরী ছুটে যান জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর বাড়িতে। এসময় আসলাম চৌধুরী আনোয়ার সিদ্দিকীকে বুকে জড়িয়ে নেন। এসময় আসলাম চৌধুরীরকে মিষ্টিমুখ করান আনোয়ার সিদ্দিক চৌধুরী। পাশাপাশি উপস্থিত নেতদেরও মিষ্টিমুখ করানো হয়। সীতাকুণ্ডের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। মিষ্টিমুখকালে এক আনন্দঘনও মুহূর্ত সৃষ্টি হয়। এমন উদ্যোগে সকলের প্রশংসা কুড়াচ্ছে প্রার্থীরা। রাজনৈতিক সহাবস্থানের দৃষ্টান্ত হিসেবে এমনটি চান বলে জানাচ্ছে সাধারণ মানুষ।
এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন, উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ, পাহাড়তলী আংশিক) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী লায়ন মোঃ আসলাম চৌধুরী। তার নিকটতম প্রতিদন্ধী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। এ আসনে আসলাম চৌধুরী ৫৩৪০৬ ভোটে বিজয়ী হন।

















