কোস্ট গার্ডের হাতে সাংবাদিক হেনেস্তার অভিযোগ

সীতাকুণ্ডে কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

452

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ৮ কোটি ৯২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ কাপড় ও বিদেশি সিগারেট জব্দ করেছে। শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় তৈরি কাপড় ও বিদেশি সিগারেট পাচার করা হচ্ছিল।

Advertisement

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল হক জানান, শনিবার রাত ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক এস এ পরিবহনের একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গাসহ ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা। এ সময় কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গাসহ ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট উদ্ধারের খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা তথ্য সংগ্রহে কুমিরা কোস্ট গার্ডের অফিসে গেলে কোন সাংবাদিককে ভিতরে প্রবেশ করতে দেয়নি। এমন কি কোন তথ্যও দেয়নি। শনিবার রাতে উদ্ধার করা হলেও একদিন পর কোস্ট গার্ড সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় সংবাদ পত্র অফিসে।

এছাড়া কোস্ট গার্ডের সদস্যরা সাংবাদিকদের হেনেস্তা করেছে বলে স্থানীয় সংবাদকর্মীরা অভিযোগ করেন।

Advertisement