আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলেছে স্পেন। এই বিশ্বকাপে দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করা মিডফিল্ডার রদ্রি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
Advertisement
তবে একজন মিডফিল্ডার হলেও বিশ্বকাপে তার কোনও গোলে কন্ট্রিবিউশন নেই। অর্থাৎ একটি গোল কিংবা অ্যাসিস্টও করতে পারেননি তিনি।
৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা লিওনেল মেসি পেয়েছেন সিলভার বল। আর ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করা কিলিয়ান এমবাপ্পে পেলেন ব্রোঞ্জ বল।
এদিকে টানা দুই আসরে সর্বোচ্চ গোলদাতা হয়ে বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে।
টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার তথা গোল্ডেন গ্লাভস জিতেছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের উনাই সিমন।
Advertisement
















