জেএমসেন হলে স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি’র আবির্ভাব উৎসব ১৩ জানুয়ারি

402

যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৪তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে দিনব্যাপী অখণ্ড গীতাপাঠের ভাবগাম্ভীর্যপূর্ণ মনোহারিত্ব অনুষ্ঠানমালাসহ বিশ্বশান্তি শ্রীশ্রীগীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন আগামী ১৩ জানুয়ারি শুক্রবার চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে অনুষ্ঠিত হবে।

Advertisement

এ উপলক্ষে শঙ্কর মঠ ও মিশন, চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে-গুরুপূজা, মঙ্গলারতি, বিশ্বশান্তি শ্রীশ্রীগীতাযজ্ঞ, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, গৈরিক ও জাতীয় পতাকা উত্তোলন, অখণ্ড প্রদীপ প্রজ্বলন, বেলুন উড্ডয়ন ও শান্তির কপোত অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা, সদস্যদের মিলন মেলা, সমাজসেবা কার্যক্রম, সনাতন ধর্ম মহাসম্মেলন, সম্মাননা স্মারক প্রদানহ দুপুর-রাতে প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠিতব্য আবির্ভাব উৎসবে জাতি-ধর্ম নির্বিশেষে সকল ভক্ত-শিষ্যদের উপস্থিত থাকার জন্য শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Advertisement