ক্যান্ডি টেস্ট ‘ড্র’

310

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র করেছে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশ। ১৭ উইকেটের পতন দেখা ম্যাচটিতে দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানরা। এই ড্রয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো পয়েন্ট প্রাপ্তি হল বাংলাদেশের।

Advertisement

বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা পঞ্চম ও শেষ দিনে ইনিংস ঘোষণা করে ৬৪৮ রানে, ১০৭ রানের লিড নিয়ে। চতুর্থ দিন কোনো উইকেটের পতন ঘটাতে না পারলেও শেষ দিন লঙ্কানদের ৫টি উইকেট শিকার করে টাইগাররা। ইনিংসে মোট ৩টি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কার পক্ষে অধিনায়ক দিমুথ করুনারত্নে ৪৩৭ বলে ২৪৪ এবং ধনঞ্জয়া ডি সিলভা ২৯১ বলে ১৬৬ রান করেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৫৪১ রান জড়ো করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে নাজমুল হোসেন শান্ত ১৬৩, অধিনায়ক মুমিনুল হক ১২৭, তামিম ইকবাল ৯০, মুশফিকুর রহিম অপরাজিত ৬৮ ও লিটন দাস ৫০ রান করেন।

বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পেরেছে ৩৩ ওভার। চা বিরতির পর বৃষ্টি নামলে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ম্যাচ অফিসিয়ালরা ড্র ঘোষণা করেন। তাতে শতক না পাওয়ার আক্ষেপ থেকে গেছে তামিমের। ৯৮ বলের মোকাবেলায় ১০টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ৭৪ রানে অপরাজিত থাকেন তিনি। ৮৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মুমিনুল হক। প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোরার নাজমুল হোসেন শান্ত ৮ বলের মোকাবেলায় কোনো রান না করেই ফেরেন সাজঘরে। ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাইফ হাসানও। নিজের তৃতীয় টেস্টে প্রথমবার দৌড়ে রান নিয়ে (এর আগে ২৪ রান করেছেন ৬টি চারের সাহায্যে) আউট হন ১ রানের মাথায়।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ৫৪১/৭ (১৭৩ ওভার, ইনিংস ঘোষণা)
শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, তামিম ৯০, মুশফিক ৬৮*, লিটন ৫০;
বিশ্ব ৯৬/২, কুমারা ১৩০/১

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৬৪৮/৮ (১৭৯ ওভার)
করুনারত্নে ২৪৪, ধনঞ্জয়া ১৬৬, থিরিমান্নে ৫৮, হাসারাঙ্গা ৪৩ ম্যাথিউস ২৫, ফার্নান্দো ২০
তাসকিন ১১২/৩, তাইজুল ১৬৩/২, মিরাজ ১৬১/১

বাংলাদেশ ২য় ইনিংস : ১০০/২ (৩৩ ওভার)
তামিম ৭৪*, মুমিনুল ২৩*, সাইফ ১, শান্ত ০
লাকমল ২১/২

ফল : ম্যাচ ড্র।

Advertisement