আ.জ.ম নাছির উদ্দিনের ঈদ উপহার পেলেন লালখান বাজার ওয়ার্ডের নেতা কর্মীরা

311

লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে দলীয় নেতা কর্মীদের ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোমিনুল হক মোমিন, ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম।

Advertisement

এসময় দিদারুল আলম মাসুম বলেন, দেশের এই করোনা কালীন মুহূর্তে সারা চট্টগ্রাম শহরের আনাচে কানাচে নগরবাসীর পাশে আমরা জননেতা আ.জ.ম নাছির উদ্দিন সাহেবকে দেখেছি। কখনো সাহরি খাবার নিয়ে কখনো ইফতারি খাবার নিয়ে কখনো খাদ্য সামগ্রী নিয়ে বিভিন্ন ওয়ার্ডে বিতরণ করতে দেখেছি সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিনকে।তারই ধারাবাহিকতায় আজ লালখান বাজার ওয়ার্ডের নেতা কর্মীরা জননেতা আ.জ.ম নাছির উদ্দিনের উপহার সামগ্রী পেয়ে খুবই খুশি।

খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোমিনুল হোক মোমিন বলেন, ঈদ যাতায়াতের কারণে কোনভাবেই সংক্রমণ যেন না বাড়ে সেজন্য সর্তক থাকতে হবে। মুসলিম ধর্মাবলম্বীদের শেষ্ঠতম ধর্মকর্ম মাহে রমজান,সংঘম ও সিয়াম সাধনা এবং নামাজে পরিপূর্ন করে মন-অন্তর। করোনা কালের দুর্বিপাক মোকাবেলা করে স্বাভাবিক জীবনে যাতে ফিরে যেতে পারি সেই প্রতশা করি।

আরো উপস্থিত ছিলেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এডভোকেট আব্দুল্লাহ হাসান পিকু,আমীর বিন আব্দুল্লাহ, আনিসুর রহমান চৌধুরী, শাহজাহান লিটন, সোহেল খান,বাবলু আহমেদ , মাহবুব আলম, যুবলীগ নেতা মাইনুদ্দিন হানিফ ও ওয়ার্ড ছাত্রলীগ নেতা শামীম আহসান প্রমুখ।

Advertisement