এসকান্দর মির্জা’র পিতার ইন্তেকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল’র শোক

340

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ এসকান্দর মির্জা’র শ্রদ্ধেয় পিতা মোঃ শাহাজাহান (৭৫) আজ ৩০ এপ্রিল (শুক্রবার)
সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisement

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, মরহুম ব্যক্তিগত জীবনে অত্যন্ত পরহেযগার এবং ধার্মিক ছিলেন। সৎ, সজ্জন, পরোপকারী ব্যক্তি হিসেবে
উনাকে এলাকার সকলেই শ্রদ্ধা ও সম্মান করতেন।

তাঁর মৃত্যুতে এলাকাবাসীর পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারবর্গকে এই গভীর শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

নেতৃদ্বয় শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertisement