বার আউলিয়ায় রাস্তা পারাপারের সময় মিনি বাসের ধাক্কায় হিজরা নিহত, আহত ১

440

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের বার আউলিয়ায় রাস্তা পারাপারের সময় মিনিবাসের ধাক্কায় কাজলী (৩০) নামে এক তৃতীয় লিঙ্গ (হিজরা) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন হিজরা।

Advertisement

মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ বক্তারপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত কাজলী কুড়িগ্রাম জেলা ও থানার চর হরিকেশ গ্রামের মোঃ আলমের সন্তান।

জানা গেছে, রাতে দলবদ্ধ হয়ে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমূখী সীতাকুণ্ড- অলংকার রোডে চলাচলকারী ৮নং একটি মিনিবাস (চট্টমেট্রো-ব-১১-২৪৬৭) তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে তৃতীয় লিঙ্গের কাজলী ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আরো একজন গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজন বলে জানিয়েছে হিজরাদের সর্দার সুমি। তার নাম পরিচয় পাওয়া যায়নি। দলবদ্ধ হিজরা সবাই মধ্যম সোনাইছড়ি দলাইয়ারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার (ওসি) আবদুল মমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থল গিয়ে একজন তৃতীয় লিঙ্গের লাশ উদ্ধার করি। আহত অপরজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। মিনিবাসটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement