সাংবাদিক কামরুল ইসলাম দুলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম’র প্রচার সম্পাদক নির্বাচিত

410

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-এ তৃতীয়বারের মতো প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংবাদিক কামরুল ইসলাম দুলু।

Advertisement

শনিবার (৪ এপ্রিল) রাত ৮ঘটিকায় নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম প্রকাশন করেন।

সমিতির মোট ৩১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক -এই তিনটি পদ ছাড়া বাকি ২৮টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট সকল প্রার্থীকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রচার ও প্রকাশনা পদে কোন প্রতিদন্ধী না থাকায় কামরুল ইসলাম দুলুকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।

উল্লেখ্য, কামরুল ইসলাম দুলু এর আগেও সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর নির্বাচনে দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল সিপ্লাস টিভি, জাতীয় দৈনিক ভোরের দর্পণ এর সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

তিনি সীতাকুণ্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং দোয়া ও সহযোগীতা কামনা করেন।

Advertisement