নবাগত ডিসি’র সাথে সরকারী কর্মচারী সমিতির সাক্ষাৎ

273

চট্টগ্রাম জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সাথে আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা কোর্ট ভবন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ। শুরুতে নেতৃবৃন্দরা ডিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Advertisement

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার সভাপতি মোঃ শরিফ উল্লাহ, কোর্ট ভবন শাখার সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সাধারণ সম্পাদক মুহাম্মদ তারেক, যুগ্ম সম্পাদক এম.এ হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আবদুল মজিদ, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর, সমবায় সম্পাদক মোঃ নুরুল আমিন, সহ-প্রচার সম্পাদক শেখ ফরিদ, নির্বাহী সদস্য আবদুল মোমেন রকি ও সদস্য মোঃ আলাউদ্দিন প্রমূখ।

সৌজন্য সাক্ষাতকালে চট্টগ্রাম জেলার সার্বিক উন্নয়নে সর্বস্তরের কর্মকর্তা-কমর্চারীর আন্তরিক সহযোগিতা কামনা করেন নবাগত জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

Advertisement