চমেক হাসপাতালে রামু-পটিয়ার ২ দালাল আটক

143

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে বোরহান উদ্দিন (২৪) ও সুজন দাস (৩৮) নামে দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

Advertisement

আটক বোরহান উদ্দিনের গ্রামের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার রাজারপুল এলাকায়। তার বাবার নাম জিয়াবুল হোসেন। এছাড়া সুজন দাসের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়। তার বাবার নাম মিলন দাস।

পুলিশ জানিয়েছে, আটক দুজন বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement