হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালকে পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ফুলেল শুভেচ্ছা

107

হাটহাজারী প্রতিনিধ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি হাটহাজারী আগমন উপলক্ষে তাকে বর্ণাঢ্য আয়োজনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।

Advertisement

প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন। প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত থেকে প্রতিমন্ত্রীকে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার নতুন দায়িত্ব প্রাপ্তিতে শুভকামনা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এলাকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত এই শুভেচ্ছা বিনিময় পর্বটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Advertisement